بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
"সততায় আমরা" "কল্যাণে আমরা" "শান্তিতে আমরা" ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘ বিশ্বের কল্যাণকামী মানুষের একটি সম্মিলিত সংগঠন।
স্থাপিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিঃ
E-mail : welftion@yahoo.com
মূলনীতিঃ শিক্ষা, শান্তি, প্রগতি , একতা ,সততা, সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ ।
ওয়েলফশন ~ (EN-Welftion)
ডাক নাম : মানবকল্যাণ সংঘ ~ (EN- Human Welfare Association)
অন্য নাম : কল্যাণ সংঘ ~ (EN-Welfare Association)
সংগঠন একটি সামাজিক প্রক্রিয়া। যেখানে একদল মানুষ একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত হয়ে নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা নিরন্তর। মানবকল্যাণ সংঘ এর ব্যাতিক্রম নয়। ওয়েলফশন একটি মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক সংগঠন । যেখানে বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তি একত্রিত হয়ে। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এই সংগঠনের আত্মপ্রকাশ। যা মানুষ ও মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ। আপনিও যদি হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেতে চান যোগ দিন আমাদের সাথে, যোগ দিন ওয়েলফশন~মানবকল্যাণ সংঘে।
"এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"
DONATE :01518383566-0
(বিকাশ,নগদ , ডাচ-বাংলা)
Comments